মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

ফ্রি ফায়ার গেম খেলার দ্বন্দ্বে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

মেহেরপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
মেহেরপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

ফ্রি ফায়ার গেম খেলা দ্বন্দ্বের পূর্ব বিরোধের জের ধরে শাহিন হোসেন (১৬) নামের আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টার সময় হিজুলি গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত শাহিন হোসেন আমঝুপি ইউনিয়নের হিজুলি গ্রামের মালিক হোসেনের ছেলে।

অভিযুক্ত হামলাকারীরা হলো একই গ্রামের মহিরের ছেলে আব্দুল্লাহ (২২), আলমগীরের ছেলে ইয়াসিন (২০) ও ওয়াসিম (২৫)।

জানা গেছে, মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলা নিয়ে কয়েক মাস আগে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল। মঙ্গলবার দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার অর্থনীতি বিষয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে হিজুলি মসজিদের সামনে অভিযুক্তরা শাহিনের মোটরসাইকেলের গতিরোধ করে ধারাল অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। ইতোপূর্বে আব্দুল্লাহ ও তার চাচা লালটু একবার শাহিনের ওপর হামলা করেছিল বলে শাহিনের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে।

হিজুলি গ্রামের মেম্বার আব্দুল্লাহ বলেন, শাহীন ও আব্দুল্লাহর মধ্যে পূর্ব থেকে শত্রুতা ছিল লোকমুখে শুনেছি, তবে এ ব্যাপার নিয়ে কোনো পক্ষই আমার সঙ্গে কথা বলেনি, আগেও একবার মারামারির ঘটনা ঘটেছিল, আজকে আমি এলাকার বাইরে ছিলাম। সন্ধ্যায় বাড়িতে আসার পর ঘটনাটি লোকমুখে জানতে পারি।

শাহিন হোসেন তার বাবা, বড় ভাই ও চাচাকে সঙ্গে নিয়ে প্রতিবেদকের কাছে এসে অভিযোগ করে জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে টিকিটে পুলিশ কেস লিখে দেওয়া হলেও থানায় গেলে মেহেরপুর সদর থানা পুলিশ কোনো অভিযোগ নেয়নি। বরং দুর্ব্যবহার করে থানা থেকে বের করে দিয়েছে।

বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রতিবেদক সশরীরে থানায় গিয়ে জানতে পারে তিনি আমঝুপিতে ঘটনাস্থলে গেছেন। ঘটনার সত্যতা জানতে রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা ৫৫ মিনিট) কোনোভাবেই মেহেরপুর সদর থানার ওসির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১০

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১১

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১২

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৩

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৪

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৫

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৬

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৭

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৮

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৯

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

২০
X