বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী

সাপ নিয়ে হাসপাতালে রোগী। ছবি : কালবেলা
সাপ নিয়ে হাসপাতালে রোগী। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে বিষাক্ত গোখরা সাপে কাটা পড়া এক রোগী সেই সাপ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাপে কাটা ওই রোগী উপজেলার পরকোট-দশঘরিয়া ইউনিয়নের পশ্চিম পরকোটের কবির বাড়ির মৃত কালা মিয়ার সন্তান মো. কামাল (৪৫)। তিনি সাপে কাটা পড়ার পর সেই সাপ বস্তায় ভরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

মো. কামাল কালবেলাকে বলেন, তিনি উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে সাপটি ধরেন। এরপর সাপের বিষাক্ত দাঁত ভাঙতে গিয়ে দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় তিনি সাপের কামড় খান। এরপর সাপ নিয়েই তিনি হাসপাতালে চলে আসেন।

চাটখিল উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও এই বিষয়ে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।

হাসপাতাল কর্তৃপক্ষ সাপ নিয়ে হাসপাতালে অবস্থান করতে বাধা দেওয়ায় মো. কামাল বেলা আড়াইটার সময় চাটখিল উপজেলা গেটের ব্রিজের পাশে সাপটি অবমুক্ত করে আবার হাসপাতালে চিকিৎসা নিতে চলে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১০

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১১

নতুন মুদ্রানীতি ঘোষণা

১২

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৫

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৬

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৭

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৮

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৯

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২০
X