দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৮:৩৬ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের মামলায় ছেলে গ্রেপ্তার

মা আঙুরা বেগম ও তার ছেলে সাইদুর রহমান। ছবি : কালবেলা
মা আঙুরা বেগম ও তার ছেলে সাইদুর রহমান। ছবি : কালবেলা

হত্যাচেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে মায়ের দায়ের করা মামলায় ছেলে সাইদুর রহমানকে দুর্গাপুরের মহিপাড়া নিজ বাড়ি থেকে গত রবিবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, ‘আংগুরা বেগম নামের এক বৃদ্ধ মা থানায় অভিযোগ করেছিলেন তদন্ত সাপেক্ষে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোমবার রাজশাহী আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ, গত ৮ অক্টোবর রাজশাহীর দুর্গাপুরে ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির মা। থানায় নিজের নিরাপত্তা ও ছেলের বিচারের দাবি জানিয়েছিলেন ৬০ বছরের আংগুরা বেগম। অভিযুক্তরা হলেন- তার ছেলে সাইদুর রহমান এবং ছেলে বউ রুমি খাতুন।

ভ্যানচালক বাবা ও মানুষের বাড়িতে কাজ করা মা জমি বিক্রি ও ঋণ করে সন্তানকে বিদেশে পাঠিয়েছিলেন। অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে ১২ বছর পর দেশে ফিরেছেন ছেলে। বর্তমানে সেই প্রবাসী ছেলে তার মায়ের নামে থাকা অবশিষ্ট ২৭ শতাংশ জমি লিখে চান এবং বিভিন্ন সময়ে মা-বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন। শুধু তা-ই নয়, রোববার স্ত্রীসহ তার ছেলে বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যাচেষ্টাও করেছিলেন। এসব অভিযোগে থানায় গিয়েছিলেন ৬০ বছর বয়সী নারী আংগুরা বেগম।

আংগুরা বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রামের আকবর আলীর স্ত্রী।

ভুক্তভোগী নারী আংগুরা বেগম বলেন, ‘ফজরের নামাজ পড়তে উঠে দরজা খুলে সামনে পা দিতেই আমাকে জোরে ছিটকে ফেলে দেয়। এরপর আলো দিয়ে দেখি দরজার নিচ দিয়ে বিদ্যুতের তার। এ সময় চিৎকার দিলে তারা (ছেলে ও তার স্ত্রী) বিদ্যুতের তার বাইরে থেকে সরিয়ে নেয়। পরে পাড়ার লোকজন এসে আমাকে ঘর থেকে বের করে। তারা আমাকে বিদ্যুতের ফাঁদ পেতে মারতে চায়। এ নিয়ে প্রতিবাদ করলে সকালে আমার ছেলে ও তার বউ আমার সঙ্গে ঝগড়া করে।’

তিনি বলেন, ‘আমি মানুষের বাড়িতে কাজ করে, আর আমার স্বামী ভ্যান চালায়ে ছেলেকে বড় করেছি। এরপর সবকিছু বিক্রি করে তাকে বিদেশ পাঠাই। ১২ বছর পর দেশে আসার পর আমার নামে থাকা বাড়িসহ বসতভিটার ২৭ শতক জমি লেখে চায়। আমি দিতে চাইনি। এর পর থেকেই ওরা আমাকে আর আমার স্বামীর ওপর নির্যাতন শুরু করে। ছেলে আর তার বউ মিলে প্রায়ই আমাকে মারধর করে। বাড়ি থেকে বের করে দেয়। এসব নিয়ে কয়েকবার গ্রামে ও থানায় সালিশ হয়েছে। কিন্তু তাদের নির্যাতন কমেনি।’

তিনি আরও বলেন, ‘চারটা পুকুর, গ্রামে আবাদি জমি, বাজারে বাড়ি করার জমি সব ছেলের নামে লিখে দিছি। তারপরও আমার নামে থাকা বাড়িটুকু সে লেখে নেবে। তারপর আমাকে ও আমার স্বামীকে বাড়ি থেকে বের করে দেবে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১০

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১১

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১২

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৩

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৪

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৫

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৭

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৮

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৯

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

২০
X