উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক 

কক্সবাজারের উখিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রহমতুল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। ছবি : কালবেলা
কক্সবাজারের উখিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রহমতুল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রহমতুল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

বুধবার (১১ অক্টোবর) ভোরে এ অভিযান চালানো হয়। র‌্যাব-১৫ এর মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

আটক রহমত উল্লাহ (৩৮) ২০ নম্বর ক্যাম্পের জাকারিয়ার ছেলে।

অভিযানে ১টি দেশি তৈরি একনলা ওয়ান শুটারগান বন্দুক, ২ রাউন্ড গুলি, ১টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন এবং ৪টি, সিম উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি টিম বটতলী ঠান্ডাজোড়া এলাকায় একজন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী আটকের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের আভিযানিক দলকে দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে রহমতুল্লাহকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত রহমতুল্লাহ আধিপত্য বিস্তারের জন্য রোহিঙ্গা শরণার্থী শিবিরের সাধারণ নাগরিকদের অস্ত্রশস্ত্রের ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একই সঙ্গে সে অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানাবিধ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। এ ছাড়াও সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে সুকৌশলে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১০

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১১

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১২

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৩

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৪

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৫

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

১৬

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

১৭

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

১৮

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

১৯

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

২০
X