মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির পানিতে নিমজ্জিত ১৫০ হেক্টর ফসলি জমি

সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে গেছে ফসলি জমি। ছবি : কালবেলা
সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে গেছে ফসলি জমি। ছবি : কালবেলা

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত কয়েকদিনের টানা বর্ষণে জামালপুরে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের দাসের বাড়ি এলাকায় প্রায় দেড়শ হেক্টর ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে আছে। এতে কোটি টাকার বেশি লোকসান হবে বলে ধারণা করছেন কৃষকরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দাসের বাড়ি এলাকায় পাকা সড়কের দুই পাশে ফসলের মাঠে থইথই করছে পানি। আর ওই পানির নিচেই তলিয়ে আছে কৃষকের অক্লান্ত পরিশ্রমে গড়া নতুন ফসলের স্বপ্ন। ধান, ভুট্টা ও মরিচের অঙ্কুর বৃষ্টির পানিতে নিমজ্জিত।

দাসের বাড়ি গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান কালবেলাকে জানান, আমি দেড় বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছিলাম। এতে আমার ১৫ হাজার টাকা খরচ হয়েছে। এখন সেই ভুট্টা ক্ষেতে কোমরপানি। জানি না এ পানি কবে শুকাবে। কবে আবার নতুন করে ফসল করতে পারব। তবে সময়মতো ফসল না করতে পারলে ফসলের ফলন ভালো হয় না বলে কৃষকরা অভিযোগ করেন।

ভুক্তভোগী আরেক কৃষক শামীম বলেন, ‘আমি এক বিঘা জমিতে মরিচের টাল করেছিলাম। এখন সেই মরিচের টাল পানির নিচে। পাশেই ঝিনাই নদী রয়েছে কিন্তু সেই নদীতে পানি নিষ্কাশনের কোনো ব‌্যবস্থা নেই। আগে যত বৃষ্টিই হয়েছে এক সপ্তাহের মধ্যে পানি নদীতে নেমে যেত। কিন্তু এখন যেতে পারছে না। যেদিক দিয়ে পানি নেমে যেত, সেদিক দিয়ে মাটি কেটে রাস্তা উঁচু করে ফেলেছে এবং অনেকেই রাস্তার পাশে বাড়িঘর করে রেখেছে। যার কারণে পানির এ জলাবদ্ধতা এবং অনিশ্চিত হয়ে পড়েছে সময়মতো ফসলের চাষাবাদ। তাই আমরা এ‌ জলাবদ্ধতা থেকে পরিত্রাণ চাই।

এ ব্যাপারে সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের কালবেলাকে জানান, পানি নিষ্কাশনের জন্য ওখানে একটি বক্স কালভার্ট ছিল। কিন্তু কালভার্টের সঙ্গে যে জমিটি সেটি মাটি দিয়ে ভরাট করে তিনি বাড়ি করেছে। যদিও সে কালভার্টের নিচ দিয়ে দুটি পাইপ দিয়েছে কিন্তু সেটি পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত নয়। পানি নিষ্কাশনের জন্য অন্য কোনো উপায় বের করা যায় কিনা সে বিষয়ে আমি এলাকাবাসীসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে দেখছি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ কালবেলাকে জানান, ‘আমি সরেজমিনে দেখে এসেছি। প্রায় দেড়শ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে। এ পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে কৃষকের অনেক ক্ষতি হবে। বিষয়টি আমি ঊর্ধ্বতনকে জানাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১০

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১১

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১২

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৩

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৪

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৫

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৬

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৭

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৮

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৯

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

২০
X