কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে বিএনপি : সমাজকল্যাণমন্ত্রী

কালীগঞ্জ উপজেলার চাকলারহাট কেন্দ্রীয় জামে মসজিদের ভবন উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। ছবি : কালবেলা
কালীগঞ্জ উপজেলার চাকলারহাট কেন্দ্রীয় জামে মসজিদের ভবন উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। ছবি : কালবেলা

বিএনপি মিথ্যাচার করে আসন্ন সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।

তিনি বলেন, যতই ষড়যন্ত্র হোক আগামী সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি যদি আগুনসন্ত্রাসী করে তাহলে এ দেশের মুক্তিকামী মানুষ বসে থাকবে না।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাকলারহাট কেন্দ্রীয় জামে মসজিদের ভবন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার যে কাজ করেছে বিগত সরকারে থাকা কোনো দল তা করেনি। জিয়াউর রহমান কাপুরুষের মতো রাজাকার-আলবদরদের দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ক্ষমতায় এসে জিয়াউর রহমান হাজার হাজার মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল তারা।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ তরতর করে এগিয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট প্রত্যাশা করছি। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

গোড়ল ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির, উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গাসহ স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশ ছুঁয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন জেনিফার

শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

ফেসবুকের ডেস্কটপ ভার্সন বন্ধ

এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

জন্মদিনের আনন্দের পর পিতৃহারা টোটা

হরমুজে উত্তেজনা / তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

১০

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

১১

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

১৩

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

১৪

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

১৫

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

১৬

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

১৭

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

১৮

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

১৯

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

২০
X