সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকার পতনের হুমকি দিয়ে চেয়ারম্যান বরখাস্ত

ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ
ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও সরকার পতনের হুমকির অভিযোগে সাতক্ষীরা সদরের আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র এবং সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্যের জমি হারি না দিয়ে জবরদখলের মাধ্যমে কয়েকটি ডিডবিহীন মৎস্য ঘেরের মালিক হওয়া, প্রকাশ্যে জনসভায় সাতক্ষীরাকে অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া, প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন কটূক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ি পুড়িয়ে দিয়ে ২০১৩/১৪ সালের মতো রাস্তাঘাট ও গাছপালা কেটে অবরোধ সৃষ্টি করে সরকার পতন ঘোষণা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। যে কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় জেলা প্রশাসক সাতক্ষীরা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

চেয়ারম্যান আ. রউফ কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ড্রেসিং করছে যা ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X