মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১১:০০ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ‘মদপানে’ ২ তরুণীর মৃত্যু, হাসপাতালে ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুজন। শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লা বাসার চারতলায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন সম্পর্কে বন্ধু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ (২৬) নামের এক নারীকে। এ ছাড়া অসুস্থ অবস্থায় বান্ধবী পারুল আক্তার (২৫), সাগরিকার মা সাবিনা ইয়াসমিন এবং অজ্ঞাত এক নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পারুল আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে মারা গেছেন সে বিষয়টি এখনও নিশ্চিত করেননি চিকিৎসক।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, পহেলা অক্টোবর মা, মেয়ে ও মামা তিনজনে ওই ভাড়া বাসায় ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরও ৩-৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। এরপর অপরিচিতদের আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, রাতে মদ পান করে তারা অসুস্থ হয়ে পড়েন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১০

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১১

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১২

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৩

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৪

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৫

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৬

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৭

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৮

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৯

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

২০
X