বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ বিদেশি শক্তির ইশারা ইঙ্গিতে চলে না : আরজু

পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।
পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।

পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেছেন, আওয়ামী লীগ বিদেশি শক্তির ইশারা ইঙ্গিতে চলে না। এই দলের ক্ষমতার উৎস দেশের জনগণ। ছয় দফা দিবস উপলক্ষে আজ বুধবার কর্মী সমাবেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনপুর থানার বিভিন্ন পর্যায়ের নেতা ও জনসাধারণের আয়োজনে এই কর্মী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় কাজিরহাট ঘাট এলাকা থেকে মোটরসাইকেল, মাইক্রোবাস, সিএনজির র‌্যালি বের হয়ে বেড়া, আংশিক আমিনপুর ও সুজানগর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

সমাবেশে খন্দকার আজিজুল হক আরজু বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ, জাতির জনক বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে এক আঙুলের ঈশারায় একত্র করেন। বঙ্গবন্ধুর ডাকেই এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়।

তিনি আরও বলেন, আমি আমার দায়বদ্ধতার কারণে আমৃত্যু আওয়ামী লীগের পক্ষে কাজ করে যেতে চাই।

মনোনয়নের বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূল পর্যায়ে জরিপের মাধ্যমে এবার মনোনয়ন দেবেন। সুতরাং নেত্রীর জরিপে যে নৌকার মাঝি হবেন আমি তার পক্ষেই কাজ করব। এ ছাড়া আর আমার নির্বাচনীয় এলাকায় নৌকাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি।

সমাবেশে পাবনা-২ আসনের অসংখ্য নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X