তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি

দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি। ছবি : কালবেলা
দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকছে দেশের উত্তরের একমাত্র চার দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর শনিবার থেকে ২৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এ ৬ দিন ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ ছাড়া বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম। আবার পুনরায় ২৮ অক্টোবর শনিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।’

স্থলবন্দর সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগে-পরের দুই শুক্রবারও (২০ ও ২৭ অক্টোবর) বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

সম্প্রতি ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার্স, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় ছয় দিন আমদানি-রপ্তানির সব কাজকর্ম বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত চিঠি বাংলাবান্ধা স্থল, শুল্ক, কাস্টমস ও আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১০

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১১

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১২

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৩

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৪

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৫

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১৬

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১৭

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৮

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৯

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

২০
X