শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভাসুরদের দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না : সাবেক আইজিপি নূর মোহাম্মদ

শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। ছবি : কালবেলা
শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। ছবি : কালবেলা

ভাসুরদের দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না মন্তব্য করে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেছেন, ‘আমরা শক্তি দিয়ে লড়াই করি, বুদ্ধি দিয়ে লড়াই জিতি; আওয়ামী লীগের শক্তি ও বুদ্ধি দুটোই রয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের ভাসুরের প্রয়োজন নেই।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে পুলেরঘাট আঞ্চলিক আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিএনপির আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের ওপর নির্ভরশীলতাকে কটাক্ষ করে এসব কথা বলেন তিনি।

ভাসুররা চটে যাবে সেই ভয়ে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে দখলদার ইসরায়েলিদের সমালোচনা করা থেকে বিরত আছে বিএনপি; এটি উল্লেখ করে তিনি কঠোর সমালোচনা করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ শান্তির দল, আলো ও ভালোর দল। আওয়ামী লীগের পাশে থাকুন, আবারও নৌকাকে বিজয়ী করুন।

সমাবেশে পুলেরঘাট বাজার বণিক সমিতির সভাপতি জাফরুল ভূঞার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের ফারুক সঞ্জু, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ, পাকুন্দিয়ার পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদ সদস্য ভিপি শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা আওয়ামী লীগ সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান।

এর আগে, সমাবেশে যোগ দিতে বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পুলেরঘাট বাজারে আসতে শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X