নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০১:৪১ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় সরকারি কোয়ার্টারে আ.লীগের কার্যালয়

নওগাঁয় কৃষি অফিসের সরকারি কোয়ার্টারে আ.লীগের অস্থায়ী কার্যালয়। ছবি : কালবেলা
নওগাঁয় কৃষি অফিসের সরকারি কোয়ার্টারে আ.লীগের অস্থায়ী কার্যালয়। ছবি : কালবেলা

নওগাঁ বদলগাছিতে সরকারি কোয়ার্টারে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। উপজেলার খলসি এলাকায় কৃষি অফিসের সরকারি ওই কোয়ার্টারটি উপসহকারী কৃষি অফিসারের জন্য বরাদ্দ ছিল।

গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু ৮নং বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন। যদিও অফিসটি বর্তমান সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার সেলিমের উদ্বোধন করার কথা ছিল। ব্যানারেও এমপির নাম লেখা আছে। সরেজমিনে গিয়ে দেখা যায় সেখানে টানানো আছে কৃষি অফিসের সাইনবোর্ড। আর তালাবদ্ধ রয়েছে পরিত্যক্ত কোয়ার্টারটি।

কোয়ার্টারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অস্থায়ী হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানান স্থানীয় একাধিক নেতাকর্মী। এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

৮নং বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মমিন জানান, আমাদের এখানে কোনো দলীয় অফিস নেই। সামনে নির্বাচন। তাই নির্বাচনকে কেন্দ্র করে অস্থায়ী এই দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। তবে কোয়ার্টারটি পরিত্যক্ত ঘোষণা করায় ও উপসহকারী কৃষি কর্মকর্তার (ব্লক সুপার ভাইজারের) অনুমতি সাপেক্ষে গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) সেখানে অস্থায়ী দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। নির্বাচনের পর এখানে অফিস থাকবে না বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু মোবাইল ফোনে কালবেলাকে বলেন, ওই কোয়ার্টারে বসার জন্য একটা জায়গা করা হয়েছে। ওটা সাময়িকের জন্য। এমপি সাহেবের আসার কথা ছিল। উনি না আসাতে আমি গিয়েছিলাম। এ ছাড়া ওখানকার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলেছেন কৃষি অফিসকে বলা আছে। তারা পরিত্যক্ত থাকার জন্য বসতে বলেছেন।

এদিকে বদলগাছী উপজেলা উপসহকারী কৃষি অফিসার এস এম এ রশিদুল্লাহ মোবাইল ফোনে কালবেলাকে বলেন, ওইটা কৃষি অফিসের কোয়ার্টার। সামনে সাইনবোর্ডও আছে। ওইগুলো পরিত্যক্ত থাকার জন্য ভবনটিতে থাকা ঝুঁকিপূর্ণ। ভবনে আ.লীগের কার্যালয় উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, আমি বিষয়টি কয়েকদিন আগে জানতে পেরে গত মাসের ২৬ তারিখে লিখিতভাবে আমার ঊর্ধ্বতনকে জানাই। তারপরও সেখানে দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি অফিসার সেখানে যান এবং কয়েকজনকে বলেন যেহেতু এইটা কৃষি অফিসের ভবন সেহেতু আপনারা যদি ব্যবহার করেন তাহলে ভেতরের একটা রুম নিতে পারেন। সামনের রুমটা ছেড়ে দেন। এইখানে আমাদের লোকজন বসবে। এরপর কী হয়েছে আমি আর বলতে পারব না।

বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান মোবাইল ফোনে কালবেলাকে বলেন, ভবনটি পরিত্যক্ত। কিন্তু জায়গাটার জন্য আমাদের সকল প্রকার খাজনা খারিজ আপডেট আছে। আর ওখানে পার্টি অফিস হয়েছে কিনা আমার জানা নেই। এ ছাড়া আমার কাছে কেউ কোনো অনুমতি নেয়নি। খোঁজ নিয়ে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১০

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১১

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১২

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৩

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৪

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৫

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৬

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৭

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৮

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৯

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

২০
X