কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
বনজীবীদের উদ্দেশে বন উপমন্ত্রী

‘সারা দে‌শ উন্নত হ‌চ্ছে, আপনারা কেন এখনো জে‌লে থাক‌বেন’

বাঘ সংরক্ষণে সমন্বয় সচেতনতা সভায় বন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। ছবি : কালবেলা
বাঘ সংরক্ষণে সমন্বয় সচেতনতা সভায় বন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। ছবি : কালবেলা

বনজীবীদের উদ্দেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ব‌লেছেন, ‘সারা দে‌শ উন্নত হ‌চ্ছে, আপনারা কেন এখনো জে‌লে থাক‌বেন। পেশা বদলা‌তে হ‌বে, সন্তান‌দের মানুষ কর‌তে হ‌বে। অনেক কিছু করার মতো কাজ র‌য়ে‌ছে। সেসব পেশা‌তে নিয়োজিত হতে হবে।’

তি‌নি ব‌লেন, বনজী‌বী‌দের মান‌সিক উন্ন‌তির দরকার আছে, সুন্দরব‌নের ওপর নির্ভরশীলতা কমা‌তে হ‌বে। তা‌দের বিকল্প কর্মসংস্থানে যুক্ত হ‌তে হ‌বে।

শুক্রবার (২০ অক্টোবর) কাশিয়াবাদ স্টেশন চত্বরে বাঘ সংরক্ষণ প্রকল্পের আয়োজনে ভিটিআরটি ও সিপিজি সদস্যদের অংশগ্রহণে বাঘ সংরক্ষণে সমন্বয়ে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন বন উপমন্ত্রী।

উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সুন্দ‌রবন‌কে ভা‌লোবাস‌তে হ‌লে প্রতি‌টি গাছ ও প্রা‌ণিকে ভা‌লোবাসতে হ‌বে। বাঘ সুন্দ‌রবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূ‌মিকা পালন ক‌রে। বাঘ রক্ষা কর‌তে হ‌বে। বন‌্য শুকর ও হ‌রিণ পর্যাপ্ত থাক‌লে বাঘ এলাকায় আসে না। বাঘ খা‌দ্যের অভাব না হ‌লে বন ছে‌ড়ে লোকাল‌য়ে আসে না। বাঘ সুরক্ষায় আমা‌দের এগি‌য়ে আস‌তে হ‌বে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমারদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেন।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল ও বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মো. আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফও কাজী মুহা. নুরুল করিম, খুলনা ডি সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেডএম হাছানুর রহমান, কযরা থানার ওসি মো. মিজানুর রহমান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফার রহামন, মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউছুফ আলী, ইউপি সদস্য আবু সাঈদ মোল্লা, নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. তানজিলুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রঙিন ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘খয়েরচক’

নলছিটিতে খাদে বাস, নিহত ১

‎সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালবেলা প্রতিনিধির বড়ভাই

হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া 

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

পিএনএস হ্যাঙ্গর / পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন, এর বিশেষত্ব কী

ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন

ইরানের ‘বিকল্প অস্ত্র’ বাব আল-মান্দেব প্রণালি: মেদভেদেভ 

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান

১১

হাউজিংয়ের এমডিকে মারধর করে চেক ও স্ট্যাম্পে সই, ভিডিও ভাইরাল

১২

পুরান ঢাকায় নকল রেফ্রিজারেন্ট গ্যাসের কারবার, ১৩ সিলিন্ডার জব্দ

১৩

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ 

১৪

প্রাণহানি ৩ হাজার  / এখনো নিখোঁজ বহু মানুষ, উদ্ধার অভিযানের ইতি টানছে ভেনেজুয়েলা

১৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / অষ্টম শ্রেণি পাসে এসএসএফে চাকরির সুযোগ, আজই শেষ দিন

১৬

খালে বস্তা দেখে ‘লাশ’ আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৮

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১৯

মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

২০
X