বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা চলাকালে বরগুনায় ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ

তালতলী উপকূলে নোঙর করা জেলেদের নৌকা। ছবি : কালবেলা
তালতলী উপকূলে নোঙর করা জেলেদের নৌকা। ছবি : কালবেলা

বরগুনার তালতলীসহ উপকূলে ইলিশ মাছের ভরা প্রজনন মৌসুম শুরু হয়েছে। গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার ২২ দিনে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তির টাকা আদায় বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা একটি চিঠি জারি করেছেন।

ওই চিঠিতে বলা হয়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ শিকার, আহরণ, পরিবহন, নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে অভিযান কার্যক্রম চলমান। এ সময়ে নদী বা সাগরে জেলেরা মাছ শিকারে যেতে পারবেন না। ফলে তাদের আয় রোজগার বন্ধ হয়ে আছে। এজন্য জেলেদের পরিবারের খরচের পরে ঋণের কিস্তি পরিশোধ করা কষ্টকর। তাই এ সময়ে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে উপজেলায় যে কয়টি এনজিও আছে তাদের এ বিষয়ে পত্র জারি করতে বলা হয়েছে।

এ বিষয়ে ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, ২২ দিন জেলেদের আয়-রোজগার বন্ধ আছে। জেলা প্রশাসকের নির্দেশে এই সময়ে যাতে কোনো এনজিও ঋণের কিস্তি আদায় করতে না যায় সেজন্য বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১০

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১১

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১২

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৩

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৪

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৫

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৬

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৭

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৯

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

২০
X