শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক

আটক দুই রোহিঙ্গা। ছবি : কালবেলা
আটক দুই রোহিঙ্গা। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। শনিবার (২১ অক্টোবর) সকালে উখিয়া ক্যাম্প-৫-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-জি-৫-এর বাসিন্দা কামাল হোসেন ও একই ক্যাম্পের ছব্বির আহম্মদ।

১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে উখিয়ার ইরানি পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় সৈয়দ উল্লাহর দোকানের সামনে থেকে কামাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানিয়েছেন, তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদ তাকে সরবরাহ করেছেন। তার দেওয়া তথ্যমতে, তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ছব্বির আহাম্মদকেও আটক করা হয়।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএন অধিনায়ক মো. ইকবাল।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X