রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাসচালকের সহকারীকে পুলিশের মারধর, মহাসড়কে যানজট

মহাসড়কে যানজট। ছবি : কালবেলা
মহাসড়কে যানজট। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে রংপুরগামী একটি বাসের চালকের সহকারীকে এক পুলিশ সদস্যের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে মহাসড়কে যানবাহনের জট তৈরি হয়। বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কারণ ছাড়াই এক পুলিশ সদস্য রংপুরগামী বাসচালকের সহকারীকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। এতে ওই ব্যক্তি দুই পায়ে গুরুতর আঘাত পান। এ সময় বাসের যাত্রী ও স্থানীয়রা পুলিশ সদস্যকে ঘেরাও করলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ট্রাফিক ইন্সপেক্টরের (টিআই) সঙ্গে যোগাযোগ করতে বলেন। টিআই মনিরুল ইসলাম যানজটের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি তুচ্ছ ঘটনা নিয়ে সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত মহাসড়কে যানজট ছিল। এখনও চাপ আছে, তবে যানজট নেই।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। পরে এসে তাকে পাইনি। সে জন্য তার নাম বলতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X