সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে উৎসবের আমেজে চা শ্রমিকদের পূজার মেলা

সিলেটের মালনীছড়ায় চা শ্রমিকদের পূজার মেলা। ছবি : কালবেলা
সিলেটের মালনীছড়ায় চা শ্রমিকদের পূজার মেলা। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের মালনীছড়া চা বাগানের সার্বজনীন মন্দিরের সামনে জমে উঠেছে পূজার মেলা। গত শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া মেলাটি শেষ হবে আগামীকাল মঙ্গলবার বিজয়া দশমীতে। দুর্গাপূজায় চা শ্রমিকদের এ মেলা বাড়তি আনন্দ দেয়।

রোববার (২২ অক্টোবর) বিকেলে নগরীর মালনীছড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণের মেলায় গিয়ে দেখা যায়, দেবীদর্শনের পাশাপাশি ভক্তরা ভিড় জমাচ্ছেন মেলাতে। মেলার প্রবেশদ্বার থেকে শুরু করে দুই ধারে বাহারি পণ্যের স্টল। নাগরদোলা, চরকিসহ রয়েছে শিশু-কিশোরদের জন্য বিনোদনের ব্যবস্থা। তা ছাড়া খাজা-গজা, জিলাপিসহ রকমারি খাবার তো আছেই। পাশাপাশি ক্রেতাদের আগ্রহ বাড়াতে সাজিয়ে রাখা হয়েছে মন্ডা-মিঠাই, নিমকি, লাড্ডু, রসগোল্লাসহ নানা রকম মিষ্টিজাতীয় খাবার। শুধু তাই নয়, মাটির তৈজসপত্রের পাশাপাশি প্লাস্টিকের নানা ধরনের খেলনা, মেয়েদের জন্য বাহারি কসমেটিকসের দোকানও বসেছে মেলায়।

মেলার দক্ষিণ পাশে নাগরদোলা ও চড়কির জায়গা করা হয়েছে। এগিয়ে গিয়ে দেখা গেল নাগরদোলার সামনে লম্বা লাইন। সেই নাগরদোলায় চড়তে পেরে আনন্দে আটখানা শিশুরা। এক শিশু নেমে এসে বলল, ‘এখানে চড়তে খুব মজা।’ মেলায় সকাল থেকে তেমন একটা ভিড় না থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে লোকসমাগম বাড়ে।

মেলায় কথা হয় ফুচকা বিক্রেতা আব্দুর রহিম ও গৌতমের সঙ্গে। তারা জানান, ক্রেতাদের সামনেই বানানো হচ্ছে খাবারগুলো। গরম গরম এসব টাটকা জিনিসপত্র পেয়ে তারা অত্যন্ত খুশি। সেই সঙ্গে বিক্রি নিয়ে তারাও সন্তুষ্ট।

সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অনেকে ঘুরতে এসেছেন মেলায়। তাদের মধ্যে কথা হয় নূর মোহাম্মদ, মামুন হোসেন ও সুমনের সঙ্গে। তারা জানান, সড়ক দিয়ে যাওয়ার পথে চোখে পড়ে মেলাটি। বৈশাখ আর পূজা ছাড়া মেলার আমেজ তো পাওয়া যায় না। মেলায় ঘুরে ঘুরে পছন্দের জিনিসপত্র কিনলেন তারা।

এই পূজার মেলা বসে প্রায় এক যুগেরও অধিক সময় ধরে। মালনীছড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি হৃদেশ মুদী বলেন, ‘ব্রিটিশ আমল থেকে এই পূজা হয়ে আসছে। চা শ্রমিকদের চিত্তবিনোদনের জন্য মেলা আলাদা কদর পেয়েছে। এই মেলা আমাদের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার বিজয়া দশমী। দেবী দুর্গা বিদায় নেবেন। মেলাও ভাঙবে। আবার আগামী বছর দেবীর আগমনের মধ্য দিয়ে মণ্ডপের আশপাশে বসবে মেলা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১০

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১১

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১২

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৩

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৫

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৬

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৭

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৮

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

১৯

বহর বাড়াতে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের পথে ইউএস-বাংলা

২০
X