বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ১৩ দিনেও উদ্ধার হয়নি বীরগঞ্জের সেই স্কুলছাত্রী

চতুর্থ শ্রেণির নিখোঁজ স্কুলছাত্রী সুমনা রানী সুমি। ছবি : সংগৃহীত
চতুর্থ শ্রেণির নিখোঁজ স্কুলছাত্রী সুমনা রানী সুমি। ছবি : সংগৃহীত

নিখোঁজের ১৩ দিনেও উদ্ধার হয়নি দিনাজপুরের বীরগঞ্জের চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী সুমনা রানী সুমি (১২)। এ দিকে সন্তান নিখোঁজের শোকে ম্লান হয়ে গেছে ওই পরিবারের পূজার আনন্দ। বাড়িতে চলছে সুনশান নীরবতা। নেই কোনো পূজার আয়োজন। সন্তানকে ফিরে পাবার প্রহর গুণছে পরিবারের লোকজন। নিখোঁজ সুমনা রানী সুমি উদ্ধার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

তবে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত সময়ে নিখোঁজ স্কুলছাত্রীকে পরিবারে কাছে ফিরিয়ে দিতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে বলে পুলিশ।

সুমনা রানী সুমি বীরগঞ্জ পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সতিশ রায়ের দ্বিতীয় কন্যা। সতিশ রায় পেশায় রিকশাচালক এবং মা সারদা দেবনাথ গৃহিণী।

নিখোজ সুমনা রানী সুমির মা সারদা দেবনাথ জানান, গত ১১ অক্টোবর সুমনা রানী সুমি দুপুরে বাড়ি ফিরে গোসল শেষে কাপড় পরে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এ সময় ভাত খাওয়ার জন্য বললে বান্ধবীর বাড়ি যাচ্ছে এবং ফিরে এসে ভাত খাবে বলে জানায় সে। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। রাতে তার বাবা বাড়ি ফিরে আসলে বিষয়টি তাকে জানালে পরে তার বাবা প্রতিবেশিদের নিয়ে বান্ধবীদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাননি। এরপর থেকে আজ অবধি তাদের মেয়ে নিখোঁজ।

সারদা দেবনাথ বলেন, সন্তানের শোকে বাড়িতে পূজার কোনো আয়োজন নেই। তার ফিরে আসার অপেক্ষায় প্রতিদিন পথ চেয়ে থাকি। সন্তানের স্মৃতি তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন সারদা দেবনাথ।

মেয়ে নিখোঁজে শোকে কাতর সুমনার বাবা সতিশ রায় বলেন, রাতে প্রতিবেশি ও বন্ধু-বান্ধবীদের বাসায় খোঁজ নিয়েও তাকে না পেয়ে আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ নিই। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। পরে ১২ অক্টোবর বীরগঞ্জ থানায় একটি জিডি করি। কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোঁজ নেই। সে বেঁচে আছে নাকি মৃত সেটিও জানতে পারছি না। আমরা গরিব মানুষ। রিকশা চালিয়ে সংসার চলাই। আমাদের কোনো শক্র থাকার কথাও নয়। আমার মেয়েকে দ্রুত উদ্ধারে সকলের সহযোগিতা চাই।

এ ব্যাপারে জানতে চাইলে বীরগঞ্জ থানার এসআই মো. আলী জানান, নিখোঁজ সুমনা রানী সুমিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যহত রয়েছে। এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত সময়ে নিখোঁজ স্কুলছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে বীরগঞ্জ থানা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১০

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১১

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১২

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৩

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৪

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৫

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৬

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৭

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৮

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৯

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

২০
X