চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
অর্থ আত্মসাৎ

ইস্টার্ন ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অর্থ আত্মসাতের উদ্দেশ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে গ্রাহকের হিসাব থেকে বেনামে হিসাব খুলে অর্থ স্থানান্তরের দায়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সাবেক কর্মকর্তাসহ দুজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, ইস্টার্ন ব্যাংকের চট্টগ্রামের বহদ্দারহাট চাঁন্দগাও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ইফতেখারুল কবির ও আজম চৌধুরী। তাদের মধ্যে ইফতেখারুল কবিরকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও নির্ধারিত সাজার আদেশ দেওয়া হয়। একইসঙ্গে অপর আসামি আজম চৌধুরীকে ১২ বছর সশ্রম কারাদণ্ডসহ ও ৭৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও নির্ধারিত সাজা দেন আদালত।

মামলায় অভিযুক্ত সামিউল সাহেদ চৌধুরী ও খুলশী থানার ৩ নম্বর লেনের নিশাত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মাহমুদুল হাসানকে সকল অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রায়ের সময় আজম চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন না। তবে অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি দুদকের আদালত পরিদর্শক মো. শফিকুল ইসলাম কালবেলাকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, আসামি ইফতেখারুল কবির ২০১৪ সালের ৩ জুলাই ২০১৯ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত ইস্টার্ন ব্যাংকের ওআরনিজাম রোড শাখায় কর্মরত ছিলেন। ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের ২৪ এপ্রিল পর্যন্ত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে গ্রাহকের হিসাব থেকে বেনামে হিসাব খুলে অর্থ স্থানান্তর করেন তিনি।

দুদকের সাবেক উপসহকারী ও বর্তমান সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ এ মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১১

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১২

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৩

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৪

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৫

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৬

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৭

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৮

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৯

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

২০
X