কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ
ভৈরবে ট্রেন দুর্ঘটনা

বগির নিচে চাপা পড়ে আছে অনেকে

ভৈরবে ট্রেন দুর্ঘটনা। ছবি : কালবেলা
ভৈরবে ট্রেন দুর্ঘটনা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) পৌনে চারটার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ট্রেনের ৩টি বগির ভেতর ও বগির নিচ থেকে একে একে মরদেহ বের করা হচ্ছে। এখনো অনেকে বগির নিচে চাপা পড়ে আছেন।

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোশাররফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত এগারসিন্ধুর গোধুলীর ৩টি বগি থেকে একে একে মরদেহ বের করা হচ্ছে। বগির নিচে অনেকে চাপা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাতেও উদ্ধার কাজ চলবে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট হতাহতদের উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ মিয়া জানান, দুপুর সাড়ে বারোটায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এগারসিন্ধু গোধূলী ট্রেনটি। ভৈরব স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় জগন্নাথপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনার (মালবাহী ট্রেন) সিগন্যাল অমান্য করে এগারসিন্ধুর ট্রেনের পেছনের ৩টি বগির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বগি ৩টি তছনছ হয়ে যায়। মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ছাড়াও পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ স্থানীয় লোকজন কাজ করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X