পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ঘোড়া দিয়ে জমি চাষ

জয়পুরহাটে ঘোড়া দিয়ে জমি চাষ। ছবি : কালবেলা
জয়পুরহাটে ঘোড়া দিয়ে জমি চাষ। ছবি : কালবেলা

যান্ত্রিক ট্রাক্টরের এই যুগে গরুর হাল চোখে পড়ে না বললেই চলে। সেখানে খোলা প্রান্তরে গরুর বদলে ঘোড়া দিয়ে হালচাষ করছেন এনামুল হক নামে এক কৃষক। ঘোড়া দিয়ে হালচাষ করেই জীবিকা নির্বাহ করছেন তিনি।

১৬ অক্টোবর পাঁচবিবি উপজেলার চম্পাতলী এলাকায় ঘোড়া দিয়ে জমিতে হাল চাষ করতে দেখা গেছে। তবে এখনও পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার কৃষক এনামুল হক ঘোড়া দিয়ে জমি চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। প্রতি বিঘা জমি ৫শ’ টাকায় তিনি চাষ করছেন। এতে ঘোড়ার খাদ্য জোগানের পাশাপাশি তার পরিবারের খরচের চাহিদাও মেটান তিনি।

এনামুল হক জানান, গরুর চেয়ে ঘোড়া বেশি হাঁটে-চলে। ফলে একই সময়ে তিনগুণ বেশি জমি চাষ করা যায়। একদিনে দুই বিঘা জমিতে হালচাষ করা যায়। প্রতিদিন সকাল ৮টায় শুরু করে বিকেল পর্যন্ত জমি চাষ করে যেই টাকা আয় হয়। প্রতিদিন ঘোড়ার খাদ্য বাবদ খরচ হয় দেড়শ’ থেকে দুইশ’ টাকা। বাকি টাকা দিয়ে পরিবারের মৌলিক চাহিদাগুলো মিটছে। জমি চাষ মৌসুম শেষে ঘোড়া দিয়ে গাড়িও চালাবেন তিনি।

তিনি আরও বলেন, পালিত দুটি ঘোড়ার খাবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। সাংসারিক অভাব অনটন পশু প্রাণী বুঝবে না, তাই বহু চিন্তাভাবনা করে জমি চাষ করার সিদ্ধান্ত নিয়ে অন্যের জমি বিঘা প্রতি ৫শ’ টাকা হারে চাষ শুরু করেছেন।

বাগজানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, আধুনিক এই যুগে যখন গরু দিয়ে হাল চাষ চোখে পড়ে না, তখন ঘোড়া দিয়ে হাল চাষের ঘটনা তো বিরলই। ঘোড়া দিয়ে জমি চাষ এলাকায় নতুন, তাই তা দেখতে এলাকাবাসীও ভিড় করে। এ ছাড়াও কৃষক এনামুল হককে দেখে এলাকার বেকারদের মাঝে অনুপ্রেরণা হয়ে উঠেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X