উপকূল (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:১৯ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় প্রস্তুত পেকুয়া

কক্সবাজারের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
কক্সবাজারের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা বাতাস রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিক রয়েছে। বাতাস বৃদ্ধি পেলে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বাড়তে পারে। এদিকে জোয়ারের পানি স্বাভাবিক থাকায় মগনামা-কুতুবদিয়া ঘাট পারাপার চালু রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত জারি করায় উপজেলার ৭টি ইউনিয়নের লোকজনকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য মাইকিং করছে সিপিপি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) পেকুয়াতে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রশাসকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা জানান, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ১২১টি সাইক্লোন শেল্টার, ৭টি মেডিকেল টিম, ৭টি সিপিপি স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রয়েছে। শুষ্ক খাবার, পানি ও মোমবাতি মজুদ রয়েছে। উপজেলার ৩টি নদীর তীরবর্তী ইউনিয়ন উজানটিয়া, মগনামা, রাজাখালীর বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের কাজ করছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা।

পেকুয়া উপজেলার সিপিপির ডেপুটি লিডার আবুল কাশেম বলেন, ৭ ইউনিয়নে আমরা লোকজনকে সতর্ক করার জন্য মাইকিং করে যাচ্ছি। শিশু, প্রতিবন্ধী ও গর্ভবতী মহিলাদের আগে থেকেই নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করছি। যদি মহাবিপদ সংকেত দেয় তখন উপকূলের সবাইকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করে যাব।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় হামুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X