কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১২:৩৭ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় হামুনে নিহত ৩

ঘূর্ণিঝড় হামুনের গতিপথের স্যাটেলাইট চিত্র। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় হামুনের গতিপথের স্যাটেলাইট চিত্র। ছবি : সংগৃহীত

কক্সবাজারে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হামুন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার পাহাড়তলী, মহেশখালী ও চকরিয়ায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাহাড়তলীতে দেয়ালচাপায় এক মাছ ব্যবসায়ী মারা যান। মহেশখালীতে গাছচাপায় একজন এবং চকরিয়ার বদরখালীতে একইভাবে আরেকজনের মৃত্যু হয়। কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ঝড়ে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানা গেছে এবং মহেশখালী প্রধান সড়কে গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার জানান, আমরা ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য পূর্ব প্রস্তুতি সভা করেছি। অনিরাপদ স্থানে যারা রয়েছে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছি।

মহেশখালী-কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলার জন্য সরকারের পক্ষ থেকে পূর্ব প্রস্তুতিমূলক সচেতনতামূলক সভা করা হয়েছে। মহেশখালী-কুতুবদিয়াবাসীকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হওয়ার আগেই নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে এবং প্রশাসনসহ সবাইকে দুর্যোগ মোকাবিলায় কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার উপকূলে আঘাত হানে। এর প্রভাবে জেলায় শুরু হয় ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাস।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় হামুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১০

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১১

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১২

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৩

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৪

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

১৫

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

১৬

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১৭

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১৮

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১৯

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

২০
X