কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৫:২১ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন পরিকল্পনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটেছে। তবে দুপক্ষের সংঘাত মোকাবিলায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি এবং আস্থা তৈরিতে সংলাপের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

শনিবার (১৭ মে) এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বলছে, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বীর কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন ও অন্যান্য দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি শক্তিশালী কূটনৈতিক তৎপরতায় গত ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়।

তবে বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, যেকোনো সময় এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে।

দুই দিনের সফর শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি রয়টার্সকে বলেন, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে আস্থা তৈরি করার জন্য সংলাপ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি।

‘দুই প্রতিবেশীর দীর্ঘ ইতিহাস রয়েছে কিন্তু তারা এমন প্রতিবেশী যে গত কয়েক বছরে একে অন্যের সঙ্গে খুব কমই আলোচনা করতে পেরেছে। আমরা নিশ্চিত করতে চাই যে তাদের মধ্যে আর কোনো ধরনের উত্তেজনা দেখা দেবে না এবং যুদ্ধবিরতি টিকে থাকবে’ বলেন ল্যামি।

এর আগে জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহতদের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। কাশ্মীরে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে।

ডেভিড ল্যামি বলেন, তিনি বলেন, এ জন্য আমরা তাদের একসঙ্গে আলোচনার টেবিলে নিয়ে আসা ও যুদ্ধবিরতি স্থায়ীকরণসহ সংঘাত বন্ধে কাজ করছি।

যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা তৃতীয় কোনো দেশে হওয়া উচিত। তবে এর জন্য এখনো কোনো স্থান ও দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X