সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

১ বছরের মধ্যে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ নেবে ফতুল্লা : আকরাম

ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনকালে আকরাম খান। ছবি : কালবেলা
ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনকালে আকরাম খান। ছবি : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. আকরাম খান (ম্যানেজমেন্ট ফেসিলিটি উপকমিটির চেয়ারম্যান) বলেছেন, আমাদের মাঠটা অনেক উঁচু করতে হবে। আমরা যতটুকু সম্ভব মাঠটি উঁচু করে খেলার উপযোগী করে তুলব। এটা এই সিজনে না হলেও পরবর্তী সিজনে আমরা করতে পারব। এক বছরের মধ্যে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ নেবে ফতুল্লা স্টেডিয়াম।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের উন্নয়নমূলক সংস্কার কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বুয়েটের একটি টিমের সঙ্গে আমরা বিগত ছয় মাস যাবৎ আলাপ-আলোচনা করছি। ওদের আইডিয়া নিয়েই আমরা কাজ করব। আপাতত আমরা মাঠটিকে খেলার উপযোগী করতে চাই। আমাদের কাজ শুরু হয়েছে। বছরখানেক পর আমরা এখানে আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসেবে তৈরি করে ফেলব।

আকরাম আরও বলেন, বিশ্বকাপে আমাদের শুরু ভালো হয়েছিল। তবে পরের তিনটি ম্যাচে আমরা ভালো করতে পারিনি। এখনো পাঁচটি ম্যাচ আছে। আমরা যদি দুই তিনটি বড় দলকে হারাতে পারি তাহলে কোয়ালিফাই না করতে পারলেও ভালো ফল নিয়ে আসতে পারব।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) বলেছেন, আমাদের জেলায় জেলায় খেলার মাঠ দরকার। এই মাঠটি খেলার অবস্থায় ছিল না। ক্রিকেট বোর্ডের নিজের অর্থায়নে এটা ছয় ফুট ও চার পুট উঁচু করা হবে। যেন এখানে পানি না জমে। এখানে আপাতত ফার্স্ট, সেকেন্ড ও প্রিমিয়ার ডিভিশন খেলা হবে।

তিনি আরও বলেন, আমাদের খেলাধুলা যেন সারাবছর হয় সেজন্য এটা করা হচ্ছে। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এটিকে ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার করা প্রয়োজন। সেটা এনএসএ করবে।

তিনি বলেন, যতদিন এ মাঠটি আন্তর্জাতিক ভেন্যু ছিল ততদিন এখানে রক্ষণাবেক্ষণ ভালোভাবেই হয়েছে। ভেন্যু বাদ হয়ে যাওয়ার পর যখন খেলাধুলা বন্ধ হয়ে যায় তখন আর রক্ষণাবেক্ষণ আগের মতো হয়নি। পাশাপাশি এটা ডিএনডি এলাকায়। ডিএনডির কাজ সেনাবাহিনী করছে, সেটা সম্পন্ন হয়ে গেলেই এ জলাবদ্ধতার সমস্যাগুলো আর থাকবে না। এখন নিয়মিত খেলা চালু হলে এটার রক্ষণাবেক্ষণ আগের মতোই নিয়মিতভাবে চলবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

সরকার জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

গোল করে প্রথমে এগিয়ে গিয়েও স্বপ্নভঙ, কী ভুল ছিল ইংল্যান্ডের

মেসিদের অলআউট অ্যাটাকে মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী / জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

১০

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১১

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

১২

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১৩

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

১৪

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

১৫

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

১৬

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

১৭

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

১৮

হারের বেদনার মধ্যেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেন

১৯

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

২০
X