মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:২১ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার প্রতিভূ : রাশেক রহমান

আনসার-ভিডিপি সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সহায়তা দিচ্ছেন রাশেক রহমান। ছবি : কালবেলা
আনসার-ভিডিপি সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সহায়তা দিচ্ছেন রাশেক রহমান। ছবি : কালবেলা

রংপুরের মিঠাপুকুরে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যদের খাবার বাবদ ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সহায়তা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেক রহমান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে মিঠাপুকুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনসার ভিডিপি কর্মকর্তার হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে রাশেক রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ধর্ম নিরপেক্ষ। তিনি সম্প্রীতির পথ দেখিয়ে গেছেন। এখন স্বাধীন বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার প্রতীক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ধর্মের মানুষ প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি বাংলাদেশকে দাবায় রাখতে পারবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান, মিঠাপুকুর আনসার ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা ওহাব রেজা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফসার মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান তালুকদার, রেজাউল কবির টুটুল। এ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার ১৪৬টি পূজামণ্ডপের প্রতিটি মণ্ডপে ১ হাজার টাকা করে ১ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করা হয়। পূজায় দায়িত্ব পালনকারী প্রত্যেক আনসার-ভিডিপি সদস্যের মাঝে সংশ্লিষ্ট আনসার ভিডিপি কর্মকর্তা খাবার বাবদ এই অর্থ সহায়তা প্রদান করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০

সংসদ সদস্য বাচ্চুকে সর্তক করল জামায়াত 

নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী / দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়

বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর

করমুক্ত আয়সীমা নিয়ে নতুন প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

সংঘর্ষে নিহতের জেরে পাল্টাপাল্টি মামলা, পুরুষশূন্য ৪ গ্রাম

১০

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

১১

নিয়ন্ত্রণহীন পিকআপ কেড়ে নিল নবম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

১২

ভাড়া নৈরাজ্য, অটোরিক্সা-সিএনজি আটকে দিল শিক্ষার্থীরা

১৩

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

১৪

হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

১৫

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

১৬

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

১৭

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

১৮

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

১৯

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

২০
X