মহেশখালী প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৯:৫৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব শুরু, লন্ডভন্ড মহেশখালী

ঘূর্ণিঝড় হামুনে সড়কের ওপর উপড়ে পড়েছে গাছ। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় হামুনে সড়কের ওপর উপড়ে পড়েছে গাছ। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার উপকূল অতিক্রম করছে। বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার শহরের দিকে প্রবল বেগে বাতাস ও ঝোড়ো বৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘূর্ণিঝড়টি অতিক্রম করা শুরু করেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ৯টার দিকেও প্রবল বেগে বাতাস বয়ে যাচ্ছে। এতে মানুষের ঘরবাড়ি ভেঙে টিন উড়ে যাচ্ছে, গাছপালা ভেঙে ডালপালা উড়ে যাচ্ছে। বাসাবাড়ির দরজা-জানালা খোলা যাচ্ছে না ঝড়ের ঝাপটায়। মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানা গেছে এবং মহেশখালী প্রধান সড়কে গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার জানান, আমরা ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য পূর্ব প্রস্তুতি সভা করেছি। অনিরাপদ স্থানে যারা রয়েছে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছি।

মহেশখালী-কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলার জন্য সরকারের পক্ষ থেকে পূর্ব প্রস্তুতিমূলক সচেতনতামূলক সভা করা হয়েছে। মহেশখালী-কুতুবদিয়াবাসীকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হওয়ার আগেই নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে এবং প্রশাসনসহ সবাইকে দুর্যোগ মোকাবিলায় কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় হামুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১২

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৫

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৬

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৮

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৯

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

২০
X