দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে মৃত্যুর ১৩ দিন পর বাড়ি এলো নিথর মোস্তফা

নিহত সৌদি আরব প্রবাসী মোস্তফা কামাল। ছবি : কালবেলা
নিহত সৌদি আরব প্রবাসী মোস্তফা কামাল। ছবি : কালবেলা

বাবা-মায়ের আর্তচিৎকার, স্ত্রী, সন্তান-স্বজনদের আহাজারি। কখন আসবে মোস্তফা কামালের মরদেহ। এ অপেক্ষা যেন শেষ হচ্ছে না। অবশেষে সৌদি আরব প্রবাসী মোস্তফার মরদেহ দেশে এলো ১৩ দিন পর।

আইনি প্রক্রিয়া শেষ করার পর মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মোস্তফার মরদেহ। এরপর স্বজনরা তার মরদেহ নিয়ে দুপুরে গ্রামের বাড়ি ফিরেন।

মোস্তফা কামালের (৩২) বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে। তার বাবার নাম জয়নাল আবেদীন। মোস্তফার স্ত্রী ও দুই পুত্রসন্তান রয়েছে।

পরিবার সূত্র জানায়, প্রায় দুই বছর আগে বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন মোস্তফা। এরই মধ্যে গত ১০ অক্টোবর সেখানে স্ট্রোকে তার মৃত্যু হয়। কিন্তু বাড়িতে খবর আসে মৃত্যুর তিন দিন পর গত ১৩ অক্টোবর। পরে সেখানকার আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার মোস্তফার মরদেহ দেশের মাটিতে পৌঁছায়। এরপর বিকেলে নিজ গ্রামের বাড়ি এলাকার ফুলপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে মৃত্যুর ১৩ দিন পর মোস্তফার মরদেহ নিজ গ্রামে বাড়িতে পৌঁছলে গ্রামজুড়ে মাতম শুরু হয়। একনজর দেখার জন্য অনেক লোকজন ছুটে আসেন তার বাড়িতে। বাবা-মা, স্ত্রী, সন্তান ও স্বজনদের বুকফাটা চিৎকারে বাতাস যেন ভারী হয়ে ওঠে।

প্রবাসী মোস্তফার চাচা মমিন মিয়া বলেন, ‘হঠাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় মোস্তফার। পরে সৌদি আরবের আরেক প্রবাসী আত্মীয়ের মাধ্যমে খোঁজ নিলে খবর মিলে ভাতিজা মোস্তফা স্ট্রোক করে মারা গেছেন। তাও তিন দিন আগে। পরে নানা জটিলতা পেরিয়ে সেখান থেকে তার মরদেহ বাড়ি আনা হয়। পরে বিকেলে জানাজা শেষে দাফন করা হয়েছে।’

এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মো. খোকন মিয়া বলেন, ‘এক বছর আগেও ওই পরিবারের এক ছেলে মারা গেছেন। এখন আরেক ছেলেও মারা গেল। বাবা-মায়ের জন্য এ শোক সইতে পারা অনেক কষ্টের। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X