টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আগামীকাল থেকে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

দুই দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। এর আগে সোমবার (২৩ অক্টোবর) বিকেলে তিনটি জাহাজের মাধ্যমে ১৪শ যাত্রী নিয়ে টেকনাফের দমদমিয়া জেটি ঘাটে ফিরে আসে। এরপর উত্তাল থাকায় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সেন্টমার্টিনে তখনো দেড় শতাধিক যাত্রী থেকে যায়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকালে সেন্টমার্টিনের উদ্দেশে সকাল সাড়ে নয়টার দিকে জাহাজ ছেড়ে যাবে। সেন্টমার্টিনে অবস্থানরত দেড়শতাধিক যাত্রীদেরকে ফিরিয়ে আনা হবে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত সোমবার ও মঙ্গলবার দুইদিন এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। এতে গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া দেড়শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন।

ইউএনও মো. আদনান চৌধুরী জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে আসায় সব ধরনের নৌযান ও জাহাজ চলাচল চালু করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল সাড়ে নয়টার দিকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ ছেড়ে যাবে। এতে আটকে পড়া দেড় শতাধিক পর্যটকরা সেন্টমার্টিন ছাড়তে পারবেন।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সাগর উত্তাল থাকায় ঘূর্ণিঝড় 'হামুনের' কারণে সতর্ক সংকেত জারি করায় সেন্টমার্টিন দ্বীপে দেড় শতাধিক পর্যটক আটকে আছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামীকাল থেকে তাদেরকে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফিরিয়ে আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১০

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১১

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১২

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

১৩

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৪

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১৬

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১৭

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৯

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

২০
X