রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী নগরীর ১২৫ গাছ কেটে নিল দুর্বৃত্তরা, থানায় জিডি

রাজশাহী নগরীর সৌন্দর্যবর্ধনকারী ১২৫টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
রাজশাহী নগরীর সৌন্দর্যবর্ধনকারী ১২৫টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীর সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে আরও ৫০টি গাছ তুলে নিয়ে গেছে। এ ঘটনায় বুধবার (২৫ অক্টোবর) নগরীর কাশিয়াডাঙ্গা থানায় রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে দোষীদের খুঁজে বের করতে নির্দেশ দেন এবং স্থায়ী বাসিন্দাদের সজাগ থাকার অনুরোধ জানান রাসিক মেয়র।

এ ব্যাপারে রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম জানান, ‘মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিকনির্দেশনায় নগরীর সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের গাছে সাজানো হয়েছে। পরিবেশকর্মীদের নিবিড় পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠেছে। সকাল আনুমানিক ১০টার দিকে কে বা কারা বহরমপুর রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা সড়কের সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন প্রজাতির কেটে ফেলেছে। এর মধ্যে ৩৯টি কবরী, ২৫টি মুসান্ডা, ৩৫টি বড় রঙ্গন, ২৬টি মিনি রঙ্গন ফুলের গাছ রয়েছে। এ ছাড়া আরও ৫০টি গাছ তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X