থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

বান্দরবানে শঙ্খ নদে নৌকা ডুবে নিখোঁজ ৩

বান্দরবানে শঙ্খ নদ। ছবি : কালবেলা
বান্দরবানে শঙ্খ নদ। ছবি : কালবেলা

বান্দরবানে থানচি উপজেলা রেমাক্রী ইউনিয়নের শঙ্খ নদের ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ১নং রেমাক্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আদা ম্রো পাড়া নামক স্থানে শঙ্খ নদের ইঞ্জিনচালিত নৌকা ডুবে তারা নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিরা হলেন অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫), লংরে খুমি (২১) ও চয়অং খুমী পাড়ার বাসিন্দা ছাই খুমি (৩০)।

প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে। বাজার শেষে বিকেলে বাড়িতে ফিরছিলেন তারা। বাড়িতে ফেরার পথে শঙ্খ নদের পানি আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকাটি হঠাৎ পাথরের সঙ্গে ধাক্কা গেলে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে ছয়জন তীরে উঠতে পারলেও তিনজন নদীর স্রোতে তলিয়ে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের থানচি ইউনিটে কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, নৌকাডুবির খবর পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারের জন্য বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যাব।

থানচি থানার ওসি ইয়াসিন আরফাত বলেন, স্থানীয়দের মাধ্যমে বুধবার রাত ৮টা দিকে খবর পেয়েছি। যেহেতু রাত হয়েছে তাই উদ্ধারকাজের জন্য সকালে ঘটনাস্থলে রওনা দেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা. আবুল মনসুর বলেন, যেহেতু দুর্গম এলাকার দুর্ঘটনার সংবাদ রাতে পেয়েছি। বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১০

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১১

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১২

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৪

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

১৫

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

১৭

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

১৮

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দে

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X