কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় রাতভর পুলিশের অভিযান, অর্ধশত বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ সুপার কার্যালয়, পাবনা। ছবি : কালবেলা
পুলিশ সুপার কার্যালয়, পাবনা। ছবি : কালবেলা

ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে রাতভর অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্ধশত নেতাকর্মী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিএনপি। তবে পুলিশ বলছে, গণগ্রেপ্তার নয়, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরই গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাবনা জেলার সকল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পাবনা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যা বলতে পারেননি।

তবে বিএনপির দেওয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পাবনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ তৌফিক হাবিবসহ তিনজন, আটঘরিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফরিদসহ দুজন, আতাইকুলা ছাত্রদল ইউনিয়নের সাবেক সভাপতি শান্ত ও মাধপুরের সোলাইমান, বেড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ফারুক আহমেদ জনি, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, নতুন ভারেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. দুলাল ও সুজাগর থানায় ছয়জন রয়েছে।

এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, অনেক নেতাকর্মীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা নেই, অনেকেই জামিনে রয়েছে। তারপরও তাদের গণগ্রেপ্তার করা হচ্ছে। ঢাকায় আমাদের মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে এ গ্রেপ্তার অভিযান চলছে। কিন্তু কোনোভাবেই এ মহাসমাবেশ আটকানো সম্ভব নয়, মানুষ স্রোতের মতো মহাসমাবেশে আসছে।

তবে পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, ‘গণগ্রেপ্তার করলে তো অনেক গ্রেপ্তার হতেন। কিন্তু যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, আগে মামলা রয়েছে বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরকেই কেবলমাত্র গ্রেপ্তার করা হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X