সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

রোববারের হরতাল, সাতক্ষীরায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাতক্ষীরায় সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : কালবেলা
সাতক্ষীরায় সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : কালবেলা

বিএনপির পর জামায়াতের রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘিরে নাশকতা মোকাবেলায় সাতক্ষীরায় সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। সাতক্ষীরার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকেই সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য লক্ষ্য করা গেছে। তবে রাত পর্যন্ত জেলায় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, হরতালকে কেন্দ্র করে বিক্ষোভ কিংবা যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে জেলার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম বলেন, সাতক্ষীরায় হরতালে কোনো ক্ষয়ক্ষতি সম্ভাবনা নেই। জনগণের নিরাপত্তা ও জানমালের জন্য হুমকি এমন যেকোন কর্মসূচি সাতক্ষীরাতে হতে দেওয়া হবে না। হরতালে যারা নাশকতামূলক কর্মকাণ্ড করবে তাদের ছাড় দেওয়া হবে না। হরতালের সমর্থনে বিক্ষোভ কিংবা ভাঙচুর, জ্বালাও-পোড়াও করলে তা শক্ত হাতে দমন করা হবে। সেজন্য শনিবার সন্ধ্যা থেকেই সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থানে রয়েছে পুলিশ।’

তিনি বলেন, ‘আমি বিগত ১৩-১৪ সালে নাশকতার সময় সাতক্ষীরায় কাজ করেছি। এজন্য দুষ্কৃতিকারীদের কীভাবে দমন করতে হয় এমন অভিজ্ঞতা আমার আছে। এজন্য জেলার গুরুত্বপূর্ণ স্থান এবং স্থাপনার নিরাপত্তা বিধানে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। জ্বালাও-পোড়াও যাতে না হয় সেজন্য জেলা পুলিশের সব কয়টি ইউনিট কাজ করছে।’

অন্যদিকে হরতাল কর্মসূচিকে ঘিরে সাতক্ষীরায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি নাজমুল বলেন, সাতক্ষীরাতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৬ সতর্ক অবস্থানে রয়েছে। র‌্যাবের টহল টিম কাজ করছে। নিয়মিত টহলের পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১০

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১২

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৩

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৪

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৫

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৬

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৭

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৮

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৯

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২০
X