কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

হরতালের প্রভাব কুয়াকাটার হোটেল-মোটেলে, বাতিল হচ্ছে বুকিং

কুয়াকাটা সমুদ্রসৈকত। ছবি : কালবেলা
কুয়াকাটা সমুদ্রসৈকত। ছবি : কালবেলা

বিএনপি ও জামায়াতে ইসলামীর আজ রোববারের (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েছে কুয়াকাটার সমুদ্রসৈকত কেন্দ্রিক পর্যটনে। বাতিল হচ্ছে হোটেল-মোটেলের অগ্রিম বুকিং। যারা কুয়াকাটা এসেছিলেন তাদের অনেককে শনিবার (২৮ অক্টোবর) রাতে তাড়াহুড়ো করে কুয়াকাটা ছাড়তে দেখা গেছে। এতে স্থবির হতে শুরু করেছে পর্যটক নির্ভর সব ব্যবসা।

হোটেল-মোটেল কর্তৃপক্ষের তথ্যমতে, শনিবার (২৮ অক্টোবর) হরতাল ঘোষণা হওয়ার পর পরই বাতিল হতে শুরু করেছে কুয়াকাটার হোটেলগুলোর অগ্রিম বুকিং।

শনিবার সন্ধ্যার পরে কুয়াকাটার বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি ও জামায়াতের মহাসমাবেশকে কেন্দ্র করে এমনিতেই গত শুক্রবারের পরে পর্যটকদের আনাগোনা কম। এরপরেও কিছু বুকিং ছিল। হরতালের ঘোষণা আসার পরপরই বাতিল হতে শুরু করে বুকিংগুলো।

গোল্ডেন ইনের ব্যবস্থাপনা পরিচালক কে এম জহির বলেন, ‘দেশে যেকোনো সমস্যা শুরু হলেই প্রথমে পর্যটন নগরীতে ধাক্কা লাগে। ফলে আমাদের ক্ষতিটাই বেশি হয়। গত শুক্রবারের পরে এমনিতেই তেমন বুকিং ছিল না। কয়েকটি রুম রিজার্ভড ছিল। এ সপ্তাহের শুরুতেই ধাক্কা খেলাম।’

সৈকতে চা বিক্রেতা রেজাউল করিম বলেন, ‘পুরো সৈকতে পর্যটকদের উপস্থিতি কম। যাও আছে তারা স্থানীয়। দেশের যেকোনো সমস্যার সৃষ্টি হলে আমরাই ভোগান্তিতে পড়ি।’

কনফিডেন্স ট্যুরিজমের পরিচালক মো. সাইদুর রহমান বলেন, ‘হরতাল ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্থবির হয়ে পড়ছে কুয়াকাটা নির্ভর সব ব্যবসা।’

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এম.এ. মোতালেব শরীফ বলেন, ‘হরতালের কারণে কুয়াকাটায় অবস্থান করা পর্যটকরা কুয়াকাটা ছাড়তে শুরু করেছেন। অগ্রিম বুকিং বাতিল হচ্ছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১০

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১১

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১২

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৩

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৪

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৫

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৬

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৭

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৯

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

২০
X