কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:০৮ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ
গাজীপুরে হরতাল

সড়কে র‌্যাব, কর্মস্থলে ছুটছে মানুষ

গাজীপুরের সড়কে র‌্যাব। ছবি : কালবেলা
গাজীপুরের সড়কে র‌্যাব। ছবি : কালবেলা

বিএনপির ডাকা হরতাল গাজীপুরে অনেকটা নিরুত্তাপভাবে পালিত হচ্ছে। সড়ক-মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চললেও অন্যান্য যানবাহন চলাচল করছে। খোলা রয়েছে দোকান-বিপণিবিতান। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব ও পুলিশ।

সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, মিনিবাসসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার বাস কম চলাচল করছে। চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকসহ সব শ্রেণিপেশার মানুষকে কর্মস্থলে যেতে দেখা গেছে।

হরতালের পক্ষে কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে খোলা রয়েছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান। রেলপথে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।

সড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত বলেন, ‘জনসাধারণের নিরাপত্তা বিধানে র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X