রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৮

রায়পুর থানা। ছবি : কালবেলা
রায়পুর থানা। ছবি : কালবেলা

বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ চলছে লক্ষ্মীপুরের রায়পুরে। সকাল সাড়ে ৮টায় রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়কের সরকারি হাসপাতালের সামনে টায়ারে আগুন জালিয়ে কিছুক্ষণ বিক্ষোভ করে পুলিশ দেখেই চম্পট দেয় হেলমেট পরা মোটরসাইকেল আরোহী ৭-৮ জন যুবক।

এদিকে, সোমবার রাতে (৩০ অক্টোবর) পুলিশের বিশেষ অভিযানে ২০২২ সালের মামলায় (যার নং-১৩) সাবেক দুই ইউপি সদস্যসহ বিএনপির ইউনিয়ন পর্যায়ের ৮ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর তিনটায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- বিএনপি নেতা এমরান হোসেন, কামরুল ইসলাম, মাইন উদ্দিন, হোসেন আহাম্মদ, খলিল চৌকিদার, ইয়াসিন হোসেন, চরআবাবিল ইউপির সাবেক ইউপি সদস্য মোস্তফা তালুকদার ও বামনী ইউপির সাবেক ইউপি সদস্য আমির হোসেন ছুট্টু।

রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, সকালে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অবরোধকারিদের ধাওয়া করা হয়। গত বছরের নাশকতার মামলায় পুলিশের বিশেষ অভিযানে দুপুরে আটক ৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শহরের গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

চাঁদপুরে লেক থেকে ৩ বস্তা কোরআন উদ্ধার

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন

পশ্চিমবঙ্গে ‘অ্যান্টি-গুন্ডা বিল’ পাস, প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিতর্ক

স্মৃতিতে জুলাই / গ্রেপ্তারের পর পুলিশ বলে, ‘জ্বালাইয়া দিছোস দেশটা, এবার বুঝবি মজা!’

বরিশালের নতুন ডিসি মামুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টসহ জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

শফিকুর রহমানের আসনে উন্নয়নের দেখভাল করবেন মীর শাহে আলম

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

ডুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে সিরাজুল-মাহফুজ 

১০

জুলাই শহীদদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টির মাসব্যাপী কর্মসূচি

১১

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

১২

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

১৩

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

১৪

সামার ২০২৬ সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

১৫

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

১৭

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

১৮

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

১৯

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

২০
X