লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা পিকেটারদের

সড়কে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সড়কে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিনে লক্ষ্মীপুরে জনজীবনে তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। তবে দুই-একটি স্থানে বিচ্ছিন্ন পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কাকডাকা ভোরে শহরের আলীয়া মাদ্রাসার সামনে সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ, মিয়ার রাস্তার মাথায় শিবিরের ঝটিকা মিছিল ও সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ, ইটেরপুল এলাকা ও ভবানীগঞ্জ চৌরাস্তায় বিএনপির পিকেটিংয়ের খবর জানা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে এসব পিকেটাররা গা ঢাকা দেয়। বিচ্ছিন্ন পিকেটিংয়ের খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল গাড়ি ঘটনাস্থলগুলোতে মহড়া দিয়েছে।

এছাড়া জেলার সবগুলো সড়কে ছোট ও মাঝারি ধরনের যানবাহন সিএনজি অটোরিকসা,পিকআপ,রিক্সা সহ বিভিন্ন যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রাক,কভারভ্যান সহ মালবাহী যান চলাচল আগের মতোই রয়েছে সড়কগুলোতে। তবে লক্ষ্মীপুরের বাস টার্মিনালগুলো থেকে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।

জেলা শহরসহ বিভিন্ন বাজারে দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠান যথারীতি খোলা রায়েছে। জনজীবনে কর্মব্যাস্ততা স্বাভাবিক পরিলক্ষিত হয়েছে।

লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট ঘাট থেকে লক্ষ্মীপুর- ভোলা-বরিশাল নৌরুটে যাত্রীবাহী লঞ্চ-স্টিমার ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নৌরুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা অন্যদিনের চেয়েও কম দেখা গেছে।

যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়ায় রয়েছেন। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) হাসান মাহামুদ স্বপন বলেন, বিচ্ছিন্ন পিকেটিংয়ে সড়কে অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। সড়কগুলো এখন পিকেটারমুক্ত স্বাভাবিক রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

মসজিদের ইমামের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১০

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১১

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১২

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৩

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৪

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৫

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৬

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৭

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৮

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১৯

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

২০
X