উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০২:৪৭ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির অবরোধের প্রতিবাদে কৃষক লীগের মোটরসাইকেল মহড়া

উত্তরবঙ্গের প্রবেশদ্বারের মহাসড়কসহ সলঙ্গা থানা এলাকায় মোটরসাইকেল মহড়া করছেন কৃষক লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
উত্তরবঙ্গের প্রবেশদ্বারের মহাসড়কসহ সলঙ্গা থানা এলাকায় মোটরসাইকেল মহড়া করছেন কৃষক লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রতিবাদে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বর ও সলঙ্গা থানা এলাকায় মোটরসাইকেলে মহড়া করেছেন সলঙ্গা থানা কৃষক লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে সলঙ্গা থানা কৃষকলীগের কার্যালয়ের সামনে থেকে সলঙ্গা থানা কৃষক লীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চুর নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে বের হয় নেতাকর্মীরা।

কৃষক লীগের মোটরসাইকেল মহড়াটি উত্তরবঙ্গের প্রবেশদ্বারের মহাসড়কসহ সলঙ্গা থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কৃষক লীগের মোটরসাইকেল মহড়ায় সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলে করিম রিপন, ফারুক প্রামাণিক, সলঙ্গা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুক্তাসহ থানা ও থানার ৬টি ইউনিয়ন কৃষক লীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মোটরসাইকেল মহড়া চলাকালে সলঙ্গা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু বলেন, বিএনপি-জামায়াত তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে। অবরোধে সাধারণ মানুষকে জিম্মির অপরাজনীতি শুরু করেছে তারা। বিএনপি-জামায়াতের অপকর্ম মানুষ ঘৃণা করে অবরোধ প্রত্যাখ্যান করেছে। যতদিন তারা জ্বালাও পোড়াও কর্মসূচি দিবে, ততদিন আমরা কৃষক লীগ মাঠে থাকব, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X