বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় ট্রাক ভাঙচুর, আগুন

বরগুনায় ট্রাকের আগুন নেভানোর পর পুলিশের পরিদর্শন। ছবি : কালবেলা
বরগুনায় ট্রাকের আগুন নেভানোর পর পুলিশের পরিদর্শন। ছবি : কালবেলা

বিএনপির ডাকা অবরোধের শেষ দিনে বরগুনায় ইটপাটকেল নিক্ষেপ করে চলন্ত ট্রাক থামিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভান। ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর আড়াটার দিকে জেলার সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের সোনারবাংলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ট্রাকচালক মনির বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে ট্রিপ নিয়ে বরগুনায় আসার পথে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সোনারবাংলার মোড়ে পৌঁছালে পাশের বাগান থেকে ৭-৮ জন যুবক দ্রুত ছুটে এসে আমার গাড়ির সামানের গ্লাসে এলোপাতাড়ি ইট মারতে থাকে। এ সময় দুজন যুবক ছুটে এসে চর-থাপ্পড় মেরে আমাকে গাড়ি থেকে নামিয়ে তাদের হাতে থাকা লাঠিতে পেট্রলে ভেজানো কাপড়ের তৈরি মশাল দিয়ে ট্রাকে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়।’

অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের শনাক্ত করে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসব। তবে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার ছিল। রাস্তার মোড় ও স্থানটি নির্জন থাকায় এখানে এমনটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে ফের বড় পতন, ভরিতে কমল কত?

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলদ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

১০

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

১১

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

১২

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১৩

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১৪

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১৫

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৬

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৭

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৮

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৯

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

২০
X