চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ১১

চুয়াডাঙ্গায় গ্রেপ্তারকৃতদের একাংশ। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় গ্রেপ্তারকৃতদের একাংশ। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় জেলা জামায়াতের সেক্রেটারিসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে শহরের পুলিশপার্ক লেনের একটি বাসা থেকে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট আসাদুজ্জামান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশন এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের আইনজীবী।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাবুবুর রহমান কাজল। তিনি জানান, নাশকতা মামলায় বুধবার রাতে শহরের পুলিশ পার্ক লেনের একটি বাসা থেকে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় চুয়াডাঙ্গায় জামায়াত, বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) রাতে জেলার আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কালিদাসপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জামির আলী (৫৫), আলমডাঙ্গা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম (৪২), জেলা জামায়াতের রোকন শাহজান আলী (৪৩), জেলা যুবদল সহসভাপতি মাগরিবুর রহমান (৪৮), ডাউকি ইউপির ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মেহেদী হাসান (৪৮), হারদি ইউপির ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাবিবুর রহমান (৬৫), হারদি ইউপির জামায়াতের রোকন জুবায়ের বিশ্বাস, কুমারী ইউপির ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আনারুল ইসলাম (৩৭), কুমারী ইউপির ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সদস্য মুরাদ আলী (৩৬), কুমারী ইউপির জামায়াত সদস্য নুর ইসলাম (৫৮)।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামের শ্যামপুর গোপী বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা মাঠের মধ্যে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা জনসাধারণের জান মালের ক্ষতি করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গোপন বৈঠক করছে। খবর পেয়ে রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বোমার মতো বস্তু ৯টি, বিস্ফোরিত বোমার অংশ বিশেষ ও ১৮টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

আটক নেতাকর্মীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X