নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে অবরোধে নাশকতা, পুলিশের অভিযানে গ্রেপ্তার আরও ২৫

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নোয়াখালীতে তৃতীয় দিনের মতো বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলছে। টানা অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার (২ নভেম্বর) শহরের প্রধান প্রধান সড়কগুলোতে ছোট যান চলাচল আগের দুই দিনের তুলনায় বেড়েছে। তবে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ অন্য গাড়ির চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে সকালে বেগমগঞ্জের চৌমুহনী শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের আরও ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে বুধবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১৭৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের নোয়াখালী গেট থেকে দত্তেরহাট এলাকা ঘুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে এ সময় সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের চলাচল আগের ‍দুই দিনের অবরোধের তুলনায় কিছুটা বেশি দেখা গেছে। এদিকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল সাতটার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি চৌমুহনী পূর্ব বাজার থেকে শুরু হয়ে রেল গেইট এলাকা পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে।

এদিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, গতকাল রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে বিএনপি-জামায়াত এবং তাদের সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বেগমগঞ্জ একজন, সুধারাম তিনজন, কোম্পানীগঞ্জে ছয়জন, সোনাইমুড়ীতে তিনজন, সেনবাগ ১০ জন, চাটখিলে একজন এবং জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই বিভিন্ন মামলার আসামি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X