বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ান আরেফীর বিচার প্রচলিত আইনে হবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়ান আরেফীর বিচার দেশের প্রচলিত আইনে হবে। এমনকি যুক্তরাষ্ট্রেও তার বিচার হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নগরের আম্বরখানা এলাকায় একটি চেইন শপের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘তারা (বিএনপি) এক ব্যক্তিকে প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সাজিয়ে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করে ধরা পড়েছে। তার বিচার দেশের প্রচলিত আইনেই হবে। জো বাইডেনের কথিত উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে, ওই লোক তাদের কেউ না। আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে।’

তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা ২৮ অক্টোবর জ্বালাও-পোড়াও করেছে। পুলিশ, সাংবাদিককে নির্যাতন করেছে, হত্যা করেছে, আগুনসন্ত্রাস করেছে। তাদের হাত থেকে হাসপাতালও রক্ষা পায়নি।’

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। জনগণ ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসব, না দিলে আসব না।’ সন্ত্রাস বাদ দিয়ে জনগণের কাছে যেতে পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে পরামর্শ দেন। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

এ সময় সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X