বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:০০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় ট্রেনযাত্রীর কবজি বিচ্ছিন্ন

ট্রেন চলাচলের প্রতীকী ছবি : সংগৃহীত
ট্রেন চলাচলের প্রতীকী ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় এক যাত্রীর কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রেনযাত্রীর নাম মাজেদ খান (৩৫)। তিনি সিলেটের বাসিন্দা।

ঘটনার পর ট্রেন থামিয়ে আহত মাজেদকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত মাজেদের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, রোববার রাতে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হলে কয়েক মিনিটের দূরত্বে মধুমিতা লেভেল ক্রসিং এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ধাক্কা লেগে ট্রাকটি ট্রেনটির দ্বিতীয় বগিতে আঘাত করে। এ সময় ট্রেনের জানালা দিয়ে বাইরে হাত রাখা যাত্রীর কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ‘ঘটনার কয়েক মিনিট আগে ট্রেনটি টঙ্গী রেলওয়ে পেরিয়ে যায়। পরে ওই এলাকায় একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়লে ট্রাকটিকে ধাক্কা দেয়।’

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ট্রাকটির চালক ও সহযোগী ট্রাক ফেলে পালিয়ে গেছেন।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X