মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:০২ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের প্রতিবাদে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের বিক্ষোভ

উপজেলা শ্রমিক সংগঠনের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
উপজেলা শ্রমিক সংগঠনের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে থানা শ্রমকল্যাণ উপকমিটির ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন-২৪৫ দিনাজপুর জেলার ঘোড়াঘাটের সাধারণ শ্রমিকরা।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় পৌর শহরের-২৪৫ শ্রমিক কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। এতে সংগঠনটির প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলে শতাধিক শ্রমিক পৌর শহরের প্রধান প্রধান সড়কসহ মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক সংগঠন-২৪৫ এর সভাপতি শাহীন আকতার।

বিক্ষোভ মিছিল শেষে শ্রমিক সংগঠনটির সভাপতি শাহীন আকতার বলেন, ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর চলাচলের ওপর আমাদের জীবন-জীবিকা নির্ভর করে। লাগাতার কয়েক দিনের অবরোধের প্রভাব পড়েছে আমাদের সাধারণ শ্রমিকের ওপর। এই অবরোধের কারণে সব শ্রমিক কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাই বিএনপির ডাকা লাগাতার অবরোধ ও হরতালের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সড়কে যানবাহন বন্ধ রাখতে হয় এমন আন্দোলন থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ  

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

১০

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১১

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

১২

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১৩

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন অর্থ উপদেষ্টা

১৪

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১৫

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৬

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১৭

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

১৮

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

১৯

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

২০
X