সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে পুলিশের বিশেষ নিরাপত্তা

সৈয়দপুর রেলওয়ে স্টেশন। ছবি : সংগৃহীত
সৈয়দপুর রেলওয়ে স্টেশন। ছবি : সংগৃহীত

প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে নিরাপদে ট্রেন চলাচল ও ঘরমুখো যাত্রীদের জন্য বিশেষ পুলিশি নিরাপত্তা গ্রহণ করেছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ। উত্তরের ১২ জেলায় চলাচলরত সব ট্রেন ও রেলস্টেশন যাতে অপরাধমুক্ত থাকে, সে জন্য এ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তারা।

শনিবার (২৪ জুন) সকাল থেকে শুরু হওয়া এ নিরাপত্তা ব্যবস্থা ঈদের পরও ৬ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

এটি কার্যকর করতে ইতোমধ্যে পুলিশের অতিরিক্ত জনবল বৃদ্ধি করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ঈদ স্পেশালসহ প্রতিটি ট্রেনে অতিরিক্ত যাত্রী যাতায়াত করছে। এ সময় স্টেশন, প্ল্যাটফর্মে ও ট্রেনে চুরি, ছিনতাই, পকেটমারি ও অজ্ঞান পার্টির মতো বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে। এসব অপরাধ দমন করাই প্রধান উদ্দেশ্য রেলওয়ে জেলা পুলিশের। প্রতিটি ট্রেনে পুলিশ এসকর্ট ও প্ল্যাটফর্মে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের আওতায় উত্তরের ১২ জেলার সঙ্গে রেল সংযোগ রয়েছে। জেলাগুলো হলো রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও নাটোর। এসব জেলায় পশ্চিম রেলওয়ের ২৪টি গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে। এসব স্টেশন ও রেলপথের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পাঁচটি রেলওয়ে থানা ও ১০টি ফাঁড়ি। ঈদযাত্রার নিরাপত্তায় এসব থানা ও ফাঁড়িতে রেল পুলিশের অতিরিক্ত ২৩৩ জন সদস্যকে নিয়োজিত করা হয়েছে। পুলিশ সদস্যরা অপরাধ দমনের পাশাপাশি বিনা টিকিটে ভ্রমণ ও ট্রেনের ছাদে ওঠা বন্ধে কাজ করছেন। এ ছাড়া প্ল্যাটফর্ম ও ট্রেনে সন্দেহভাজন যাত্রীদের দেহ ও লাগেজ তল্লাশি করা হচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান জানান, ঈদের ঘরমুখো ট্রেনযাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। এ জন্য রেল পুলিশের সব রকম ছুটি বাতিল করা হয়েছে। ঈদের আগে ও পরে যাত্রীরা যাতে স্বস্তিতে এবং বিপদমুক্তভাবে যাতায়াত করতে পারেন, সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১০

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১১

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১২

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৩

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৪

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৫

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৬

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৭

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৮

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৯

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

২০
X