নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ আগুন-সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না : পলক

জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি কালবেলা
জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি কালবেলা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য বিএনপি আবার সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। ২০১৩ সালে চাঁদে সাঈদিকে দেখা গেছে বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নন্দীগ্রামে তাণ্ডব চালিয়েছিল। তাই এ দেশের জনগণ আগুন-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না।

শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্সে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় (স্মার্ট সার্ভিস, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার) জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের পঞ্চম তলায় দুই কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করা হবে। স্মার্ট বাংলাদেশের তরুণ-তরুণীদের স্মার্ট কর্মক্ষেত্র তৈরি করবে জয় সেট সেন্টার। জয় সেট সেন্টারে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে এই এলাকার তরুণ-তরুণীরা লাখ লাখ টাকা আয় করতে পারবে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। এখন স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এ সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে তুলে ধরতে হবে। তাহলেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও নৌকায় ভোট দেবে।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সাধারণ সম্পাদক মেয়র আনিছুর রহমান, ওসি আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু প্রমুখ।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বগুড়া-৪ আসনের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X