বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বরিশালের বানারীপাড়া উপজেলায় এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। শিক্ষার্থীর নাম লিমন হোসেন। সে বরিশাল বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা বাবা মৃত আনোয়ার হোসেন সরদার।

জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরম ফিলাপ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এতে হতাশাগ্রস্ত হয়ে রোববার (৫ নভেম্বর) সকালে বিষপান করে ওই শিক্ষার্থী। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সে মারা যায়।

লিমনের প্রাথমিক স্কুলজীবনের প্রাইভেট শিক্ষক মুক্তা বেগম জানান, এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পূরণে রাজি না হওয়া এবং এ বিষয় নিয়ে লিমনকে তার মা রাগারাগি করায় সে বিষপানে আত্মহত্যা করে।

এ প্রসঙ্গে সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ জানান, এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু তার আগেই লিমনের এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। খুবই বেদনাদায়ক। তবে তার আত্মহত্যার পেছনে অন্য একটি ঘটনা রয়েছে বলে তিনি জানতে পেরেছেন বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, লিমনের আত্মহত্যার কারণ উদঘাটনে তদন্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১১

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৩

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১৪

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

১৫

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১৬

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১৭

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১৮

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১৯

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

২০
X