বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধে সিলেটে যান চলাচল স্বাভাবিক, আতঙ্কে দূরপাল্লার শ্রমিক-যাত্রীরা

সিলেট নগরীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। ছবি : কালবেলা
সিলেট নগরীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। ছবি : কালবেলা

বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে। তৃতীয় দফার অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সিলেট নগরীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহন চলাচলের চাপ। দূরপাল্লার বাসে চড়তে গিয়ে আতঙ্কিত অনেকেই রেলওয়ে স্টেশনে ভিড় জমাচ্ছেন। যে কারণে সিলেট রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপাল্লার বাস ছাড়ার প্রস্তুতি নিলেও আতঙ্কে আছেন শ্রমিক-যাত্রীরা। তবে সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে।

বিএনপি-জামায়াতের এ অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ ছাড়া সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অবস্থান নিয়েছে পুলিশ। নিয়মিত টহল দিচ্ছে র‍্যাব-৯।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) আজবাহার আলী শেখ কালবেলাকে বলেন, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। নগরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে গত সোমবার দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিন বুধবার থেকে ৪৮ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথে অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি, যা বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা চলবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়েছে। এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১০

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১১

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১২

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৩

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৪

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

১৫

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১৬

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১৭

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১৮

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১৯

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

২০
X