গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘আকাশ থেকে পাতালে উন্নয়নের দোয়ার উন্মোচিত হয়েছে’

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। ছবি : কালবেলা
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আকাশ থেকে পাতাল পর্যন্ত উন্নয়নের দোয়ার উন্মোচন করেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের করণীয়বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিলুফার আনজুম পপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করেছেন, পাতালে করেছেন কর্ণফুলী টানেল। উন্নয়নের অগ্রযাত্রায় পদ্মা সেতু, মেট্রোরেল, অ্যালিভেটেড এক্সপ্রেস, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ অসংখ্য মেগাপ্রকল্প হয়েছে।

এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী শেখ হাসিনা, আমাদের মার্কা হচ্ছে নৌকা। তাই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও জয়যুক্ত করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামাল হোসেন, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, রামগোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, বোকাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহফুজ উল্লাহ, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক, আব্দুল মোতালেব প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১০

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১২

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৩

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৪

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৫

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৮

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৯

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

২০
X