তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডবে শিশুসহ নিহত ২

রাজশাহী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
রাজশাহী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

রাজশাহীতে পাগলা হাতির আক্রমণে শিশুসহ দুইজন মারা গেছেন। নিহতরা হলেন, রামপদ (৪০) ও মোবাসশির (১৩)। নিহত রামপদর বাড়ি উপজেলার জুমারপাড়া গ্রামে। আর মোবাসশিরের বাড়ি নাচোল উপজেলার নেজামপুর ইউপির লক্ষিপুর মোড় এলাকার মানিকপাড়া গ্রামে।

জানা গেছে, বুধবার (৮ নভেম্বর) সকালের দিকে একটি হাতি আমনুরার দিক থেকে জনতার ধাওয়া খেয়ে ধানী মাঠ দিয়ে ধামধুম এলাকায় আসার সময় জমিতে কিটনাশক স্প্রে করছিলেন কৃষক রামপদ। তাকে আছড়ে মাটিতে ফেলে দেয় হাতিটি। স্থানীয়রা মাটিতে পড়ে থাকা কৃষক রামপদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ছেলে মেয়ে ও প্রতিবেশীদের কান্নায় ভারি হয়ে উঠেছে এলাকা। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে।

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, হাতিটিকে এখনো ধরা যায়নি। স্থানীয় জনতা ও প্রশাসনের লোকজন এবং বন বিভাগের কর্মকর্তারা মিলে হাতিটিকে ধরতে চেষ্টা চালাচ্ছে।

সকালের দিকে পাগলা হাতির আক্রমণে মোবাসশির (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়। বুধবার সকালের দিকে নাচোল উপজেলার পুর ইউনিয়নের লক্ষিপুর মোড় এলাকার মানিক পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুলের ছেলে। এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মানিকপাড়া গ্রামের আজহার নামের এক ব্যক্তি বলেন, বুধবার সকাল থেকে দুটি পাগলা হাতি চলাফেরা করছিল। এ সময় দুই হাতির মাঝে পড়ে যায় শিশু মোবাসশির। তখন হাতি দুটি শিশুকে আছড়ে মাটিতে ফেলে দেয়। স্থানীয়রা উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মোবাসশিরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড় থেকে আটক করা হয়েছে। আরেকটিকে আটক করা যায়নি।

বিভাগীয় বন কর্মকর্তা নিয়ারমুল রহমান বলেন, ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তা পাঠানো হয়েছে। পাগলা হাতিকে এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। হাতি পরিচালনাকারী মাহুতকে প্রথমে আটক করা হলেও তাকে ছেড়ে দিয়ে হাতিটিকে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X